ভারতে সালাউদ্দিনের মামলার রায় ২৮ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর।
ভারতের শিলংয়ের একটি আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। চলতি বছরের ১৩ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এর পর থেকেই রায়টি অপেক্ষমান রাখেন আদালত।
এরই মধ্যে সালাহউদ্দিন আহমেদ আদালতকে জানিয়েছেন, ২০১৫ সালে মার্চে তাকে ঢাকার উত্তরার বাসা থেকে অপহরণ করা হয়। এর প্রায় দুই মাস পর কে বা কারা তাকে শিলংয়ে ফেলে রেখে যায়। আদালতে তিনি অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এক মাস পর ২০১৫ সালের ১১ মে মাসে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। প্রায় সাড়ে তিন বছর বিচারকাজ চলার পর ২৮ সেপ্টেম্বর রায় দিতে যাচ্ছেন আদালত।
আদালত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রায়ে সালাহউদ্দিন আহমেদ দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তার ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে আদালত ন্যায়বিচার করে রায় দেবেন বলে আশা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমেদ।
তার আইনজীবী এ পি মহন্তে বলেন, ‘এ ধরনের মামলার কার্যক্রম শেষ হতে এত সময় লাগার বিষয়টি ‘বিরল’। আশা করি তিনি ন্যায়বিচার পাবেন। আদালতকে সবকিছু স্পষ্ট করে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এপিএস হন সালাহউদ্দিন আহমেদ। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে আসেন।
২০০১ সালে তিনি কক্সবাজার থেকে সাংসদ নির্বাচিত ও যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ভারতে আটককালে বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্বরত ছিলেন এবং আটক থাকা অবস্থায় বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মনোনীত করা হয় সালাউদ্দিন আহমমেকে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed