মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আ.লীগ নেত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৪০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে নিজের ছেলের মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ছেলে ও স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ৯টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
ছেলে ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed