গোলাপগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এসময় তাকে সহযোগিতা করেন গোলাপগঞ্জ বাজার বণিকসমিতির সভাপতি আলেকুজ্জ্বামান আলেক, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আলী নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রহমান মামুন, ক্যাব সিলেট, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
অভিযান চলাকালে গোলাপগঞ্জ পৌরশহরের রাজহমল মিষ্টি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ অমোচনীয় কালিতে না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জাকির ডিস্ট্রিবিউটর নামক মুদি দোকানে অনুমোদনহীন ব্রেড, টোষ্ট বিস্কুটের প্যাকেটে মূল্য ও মেয়াদোত্তীর্নের তারিখ ঘষামাজা থাকার কারনে তিন হাজার টাকা, সেবা রেস্টুরেন্টে অপরিষ্কার রান্নাঘর ও খাবার ঢেকে না রাখার কারনে তিন হাজার টাকা, বেলাল ফার্মেসীতে ডাক্তারের জন্য বরাদ্দকৃত স্যাম্পল ঔষধ ও মেয়াদোত্তীর্ন তারিখ ছাড়া ঔষধ রাখার দায়ে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সচেতনতায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় অপরাধ ও জরিমানার বিষয়ে প্রচারপত্র বিলি করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed