তিন হাজার মামলায় সোয়া ৩ লাখ আসামি: রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: মামলায় নাকাল বিএনপি নেতাকর্মীরা। শুধু চলতি সেপ্টেম্বর মাসে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে তিন হাজারের ওপরে মামলায় তিন লাখ ২৫ হাজার লোককে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
এ সময় জাতীয় ঐক্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় ঐক্য অবশ্যই সফল হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে বন্দুকের জোর বেশি দিন টেকে না, টিকতে পারে না। জনগণের বিজয় নিশ্চিত। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, এটি কখনো পরাজিত হতে পারে না।’
এর আগে গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষ্যে নাগরিক সমাবেশ হয়। সেখানে বিএনপি, বিকল্পধারা, জেএসডি, নাগরিক ঐক্যসহ কয়েকটি দল অংশ নেয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটি বিএনপিসহ কিছু দলের সাম্প্রদায়িক ঐক্য। এটি কোনো জাতীয় ঐক্য নয়। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না।’
ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ তো আগেই জনগণকে ছেড়ে দিয়েছে। যারা জনগণকে ছাড়ে, জাতিকে ছাড়ে, তাদের সঙ্গে ঐক্য কিসের। ঐক্য করতে হলে যে কাজগুলো করা দরকার, সেগুলো করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সংসদ ভেঙে দিন, সেনা মোতায়েন করুন নির্বাচনে, খালেদা জিয়ার মুক্তি দিন। আর জাতীয় ঐক্যে আসতে হলে আওয়ামী লীগকে আগে সংশোধন হয়ে আসতে হবে। নিজেদের সংশোধন করে সঠিক পথে আসুন। তখন না হয় বিষয়টি বিবেচনা করা যাবে।’
আওয়ামী লীগের নির্বাচনী সফরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ট্রেন মার্চ ব্যর্থ হয়েছে জনগণের ক্ষোভে। নির্দিষ্ট সময়ের দু-তিন ঘণ্টা পরও ট্রেন ছাড়ায় জনগণের ক্ষোভে তাদের নির্বাচনী ট্রেন সফর ব্যর্থ হয়েছে। এখন সরকারি টাকায় সরকারি গাড়ি ব্যবহার করে রোড মার্চ করছে। আসলে জনগণের ভোগান্তিতেও আওয়ামী লীগের কিছু যায়-আসে না। তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed