সিলেটে গাঁজা ও চোলাই মদসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোাল্লার নেতৃত্বে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন, কায়েস্তরাইল, ধানুরহাটার পাড়, আখালিয়া ও তারাপুর চা বাগান এলাকায় এ মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের ২য় দিনে প্রায় ১ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: এরশাদ মিয়ার উপস্থিতিতে পরিচালিত অভিযানে ৪টি মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়েছে এবং ১জন নারী সহ ৩জন আসামীকে বিভিন্ন মেয়াদে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়েছে।
দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা ও গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ র্যাব, এসএমপি এবং এপিবিএন এর প্রায় ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed