Main Menu

তাহিরপুরে কম্পিউটারসহ ৩ পর্ন ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে কম্পিউটারসহ ৩ পর্ন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলা সদর বাজার থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের সুর্য্যরেগাঁও গ্রামের রনজিত সরকারের ছেলে বিশ্বজিত সরকার, সচিন তালুকদারের ছেলে মাধব তালুকদার ও রতনশ্রী গ্রামের হেদায়েতুল আখঞ্জির ছেলে উজ্জ্বল আখঞ্জি।

আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের পর্নগ্রাফি আইনে থানায় পৃথক ৩টি মামলা করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, উপজেলা সদর বাজারে কম্পিউটার ব্যবসার আড়ালে গ্রেফতারকৃত ৩ যুবক দীর্ঘ দিন ধরেই মোবাইল ফোনে বিভিন্ন ধরণের নীল ছবি আপলোড করে উঠতি বয়সী তরুণ ও শিক্ষার্থীদের বিপথগামী করে আসছিলো।

তিনি আরো বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নীল ছবি সম্বলিত ৩টি সিপিইডি, ৩টি মনিটর ও ৪টি হার্ডডিস্ক জব্দ করে।

Share





Related News

Comments are Closed