দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী এবং আরেকজন বাসের সহকারী বলে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান।
নিহতরা হলেন- বাসের সহকারী রিপু (২৫) তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ও ট্রাকের চালক জাকির হোসেন (৩৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে। তবে ট্রাকের হেলপারের নাম জানা যায়নি।
পুঠিয়া থানার ওসি সাকিল জানান, বালুবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারী ও বাসের সহকারী নিহত হন। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের পেছনে ছিলেন বলে জানান তিনি।
ওসি বলেন, এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গরুতর পাঁচজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।-খবর ইউএনবি
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed