বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে আবু বায়েজিদ (৩০), মেয়ে ফাহিমা আক্তার এবং অটোরিকশার চালক সারোয়ার (৩৫)। আহতরা হলেন, মরিয়ম আক্তার (২২) ও শিশু আলামিন (২)।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed