রাঙ্গামাটিতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাঙ্গামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত ৩টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়ননের রামহরি পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩২)। পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুমেন চাকমা নামে ঐ এলাকার এক আত্মীয় বাড়ি বেড়াতে যান আকর্ষণ ও শ্যামল কান্তি। রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্ততরা।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed