Main Menu

স্থপতি চৌধুরী মুশতাকের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক স্থপতি চৌধুরী মুশতাক আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার ইউনিইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গলব্লাডারের পাথর অপারেশনের জন্য গত ১ সেপ্টেম্বর চৌধুরী মুশতাককে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর প্রথম দফা হার্ট অ্যাটক হয় তার। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফা হার্ট অ্যাটাক হলে পরদিন চৌধুরী মুশতাককে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। অবস্থার উন্নতি হলে তাকে ভেন্টিলেশন থেকে সরিয়ে আনা হয়। গত সোমবার তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি অচেতন হয়ে পড়েন। মঙ্গলবার তার মস্তিস্কে অপারেশন হয়। তারপর থেকে ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকেল থেকে তার কৃত্রিম সহায়তা সরিয়ে নেওয়া শুরু হয়।

চৌধুরী মুশতাক আহমদ শিক্ষবিদ মরহুম মুসলিম চৌধুরীর বড় ছেলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের বড় ভাই।

Share





Related News

Comments are Closed