বিশ্ব শান্তি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ সেপ্টেম্বর, প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে বিশ্ব শান্তি দিবস। এ বছরের মূল প্রতিপাদ্য আন্তর্জাতিক মানবাধিকার। ৭০ বছর আগে জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার আইনকে এবারের মূল প্রতিপাদ্য ধরে বিশ্বের বিভিন্ন দেশ এই দিবস পালন করছে।
একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দিবসটি উপলক্ষে প্রত্যেক দেশে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। চলবে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম। সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠাতেই এই দিবসের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে দেশে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed