কালীঘাটে জবর দখলীয় জমি উদ্ধার করা হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের অন্তর্গত কালিঘাট এলাকা থেকে জেলা প্রশাসকের খাস জমি ও সিলেট সিটি কর্পোরেশনের জবর দখলকৃত ভূমি উদ্ধারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম।
বুধবার (১৯ সেপ্টেম্বর) কালিঘাটে তার আত্মীয় পরিচয় দিয়ে সাংবাদিকের ভূমি দখলের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম মুনিম বলেন, কালিঘাট চাউল বাজার ডাকবাংলো এলাকার নদী তীরবর্তী অনেক দোকানপাট ও মার্কেট রয়েছে। এসব এলাকায় ব্যক্তি মালিকানার জায়গার পাশাপাশি সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের খাস খতিয়ানেরও জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে অনেকেই সঠিক কাগজপত্র ছাড়া সরকারি জায়গা ভোগ দখল করছেন। যে কারনে যানবাহন ও পথচারী চলাচল সহ মালামাল পরিবহনে বাঁধার সৃষ্টি হচ্ছে। সে কারনে ভূমির যথাযথ কাগজপত্র দেখে সরকারি ভূমি উদ্ধারে সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
উলেখ্য, বুধবার ভোরে কালিঘাটে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এসময় কয়েকজন যুবক নিজেদেরকে কাউন্সিলর মুনিমের আত্মীয় পরিচয় দেয়। ঘটনার খবর পেয়ে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বিস্ময় প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করি। তাই যে কেউ তাকে ভাই বা আত্মীয় পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করতে পারে। তবে কোন অন্যায় কাজকে আমি প্রশ্রয় দেই না ও সমর্থন করি না। কালিঘাটে জায়গা জমি দখলের ব্যাপারে তিনি কিছুই জানেন না। যদি কেউ সাংবাদিকের জায়গা দখল করার চেষ্টা করে তবে খোজ খবর নিয়ে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed