জকিগঞ্জে ১৭১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সিরাজ উদ্দিন সিরন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের মৃত কলিমৃত কলিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মাইজকান্দি এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারকালে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে হচ্ছে জকিগঞ্জ উপজেলার চবরিয়া গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে মিনু মিয়া (৫০)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তাদের মজুদকৃত মাদক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed