Main Menu

মধ্যরাতে নিউইয়র্কের উদ্দেশে মির্জা ফখরুল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

Manual6 Ad Code

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট-৫৮৫ এ নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তারা।

বিএনপির একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে বিএনপি মহাসচিবকে নিউইয়র্কে যেতে আমন্ত্রণ পাঠিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। গতকাল রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন মির্জা ফখরুল।

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বলে জানা গেছে। খবর ব্রেকিং নিউজ

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code