৩ দফা দাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন।
এসময় তারা ‘রব উঠেছে চারদিকে, প্রজ্ঞাপন দিতে হবে’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরে তারা সরকারের কাছে তাদের তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- পাঁচ ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed