সিলেটে পলিথিন বিক্রির দায়ে ৩টি দোকানে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিনটি দোকানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
অভিযানে অবৈধ পলিথিন বিক্রির দায়ে জাকির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ রাকা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের মধ্যে খাবার সরবরাহের দায়ে ইউসুফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫৩ কেজি পলিথিন জব্দ করে মোবাইল কোর্ট।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed