Main Menu

বর্তমান সরকারের সফলতা ৯৫ ভাগ : অর্থমন্ত্রী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্তমান সরকারের সফলতা ৯৫ শতাংশ বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

Manual7 Ad Code

আয়াত এডুকেশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের তিন মাসের মতো সময় রয়েছে। এখন দেশের পরিবেশ স্থিতিশীল। এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ রয়েছে। সব জায়গায় শান্তি বিরাজমান। কোনো সন্ত্রাসী কর্মকান্ড নেই। তবে কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকান্ড করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

এরআগে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। এবিষয়ে এখানে সেমিনারের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আমি সরকারকে এ বিষয়ে বলবো এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করবো।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান ও প্রধান পৃষ্টপোষক নুসরাত আমান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

Manual8 Ad Code

এই সেমিনারের পাশাপাশি হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিকেল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code