টিলাগড় থেকে এমসি কলেজ ছাত্রসহ ২জন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে এমসি কলেজ ছাত্রসহ দুই যুবক গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান চেয়ে র্যাব-পুলিশ অফিসে ছুটছেন স্বজনরা।
গত বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় থেকে ইমাদ উদ্দিস সুহিন (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। তিনি ওই দিন মৌলভীবাজারের ভানুগাছ থেকে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেটে অবস্থানরত এক আত্মীয়ের সাথে দেখা করতে এসেছিলেন। তার সাথে ফোনে কথা বলার ১০ মিনিট পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। সুহিন কমলগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মো: রমিজ মিয়ার পুত্র।
সুহিনের মামা হাফিজুর রহমান জানান, তারা র্যাব-৯ এর সদর দপ্তর ও সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেছেন।
এদিকে, সুহিন নিখোঁজের ১২ ঘন্টার মাথায় বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) সকাল ১০টায় একই এলাকা থেকে সাজ্জাদ হোসেন নামের আরেক কলেজ ছাত্র নিখোঁজ হন। টিলাগড় শাপলাবাগ এলাকা থেকে পার্শ্ববর্তী এমসি কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। সাজ্জাদ এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ে। তিনি মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীর পুত্র। এই ঘটনায়ও শাহপরান থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
সাজ্জাদ আলীর বড় ভাই সুজাহিদ আলী শনিবার রাত ১২টায় জানান তারা এখনো সাজ্জাদ আলীর সন্ধান পাননি।
শাহপরান থানার ওসি আখতার হোসেন তার থানায় নিখোঁজ সংক্রান্ত দুটি সাধারণ ডায়েরী হয়েছে বলে জানান। তিনি বলেন, পুলিশ নিখোঁজ যুবকদের সন্ধানে আন্তরিক রয়েছে।
এদিকে, গত বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেট নগরীর কদমতলী থেকে নিখোঁজ হন আবুল বাশার কাহের (২৪) নামক এক যুবক। কাহারের পারিবারিক সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা নিয়ে গিয়েছিলো বা কোথায় ছিলো এব্যাপারে এখনো কিছু জিজ্ঞাসা করা যায়নি।
Related News
সিলেটে বাসে আগুন: নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরRead More
সিলেটে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭ লাখ ১১ হাজার টাকাRead More



Comments are Closed