গাজীপুরে সহপাঠীর ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে ঝগড়ার জের ধরে বুধবার সহপাঠীর ছুরিকাঘাতে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় একই শ্রেণির অপর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ।
নিহত মাহফুজুর রহমান মিরাজ (১৪) সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে। সে চান্দনা এলাকার এম এ রাজ্জাক মাস্টার দাখিল মাদ্রাসার ছাত্র।
জয়দেবপুর থানার এস আই লুৎফর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার এম এ রাজ্জাক দাখিল মাদ্রাসায় শ্রেণিকক্ষে বেঞ্চে বসা নিয়ে সহপাঠী মনোয়ার হোসেন মনুর সাথে মিরাজের কথা কাটাকাটি হয়। এসময় মনু মিরাজকে মারধর করে এবং এক পর্যায়ে ব্যাগ থেকে ছুরি বের করে বুকে আঘাত করে।
পরে মিরাজকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মনু ও তার এক সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed