২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০ দিনের মধ্যে দেশে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তবে ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। শুনেছি নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে দলটির কোনও প্রতিনিধি নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় দেখেছি, নির্বাচনকালীন সরকারে নাকি সুশীল সমাজের প্রতিনিধিও থাকবেন। কিন্তু এ তথ্যটি ঠিক নয়। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার কোনও সুযোগ নেই।
অর্থমন্ত্রী আরো বলেন, যে কারণে নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকতে পারছে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধি থাকে কী করে? তাহলে তো আইন ভঙ্গ হবে। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার সুযোগ থাকলে তো বিএনপিও থাকতে পারতো।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed