কাজিরবাজার ব্রিজে আত্মহত্যার চেষ্টাকারী তরুণী পুলিশ হেফাজতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজির বাজার ব্রীজ থেকে লাফিয়ে সুরমা নদীতে পড়ে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে কোতোয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে থানায় নিয়ে আসে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে মেয়েটিকে নদী থেকে তুলে লোকজন অজ্ঞান অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার চিকিৎসা শেষে মঙ্গলবার পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে সে তার নাম স্বপ্না বেগম এবং বাড়ি নোয়াখালী বলে জানিয়েছে। সে জানায় তিনমাস আগে তার বিয়ে হয়েছিলো। স্বামীর বাড়ি সুনামগঞ্জ। স্বামী নুরল ভ্যান চালক। এর বাইরে সে তার কোনো পরিচয় বলতে পারছেনা। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে মেয়েটির বয়স আনুমানিক ত্রিশ বছর। সে বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। কিছুটা সুস্থ্য হয়ে উঠলে হয়তো তার বিস্তারিত পরিচয় জানা যাবে।
এরআগে সোমবার রাত ১০টার দিকে সিলেট নগরীর কাজির বাজার ব্রীজ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান এই তরুণী। প্রত্যক্ষদর্শীরা জানান, পানির শব্দে উপস্থিত কয়েকজন নিচে তাকিয়ে ওই তরুণীকে হাবুডুবু খেতে দেখে ছুটে যান তারা। এসময় উপস্থিত কয়েকজন সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৪র্থ তলার তিন নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed