লিবিয়ায় বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিপলীর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার State of Alert ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলীর সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।
বিশেষ করে রাজধানী ত্রিপলীর গাছ-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধ কবলিত এলাকাসমূহ পরিহার করার জন্য আহ্বান জানানো হলো।
এছাড়াও লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের যে কোনও জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed