Main Menu

মোটরসাইকেলে তেল নিতে লাগবে হেলমেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীতে চলাচলকারী যেসব মোটরসাইকেল চালক ও যাত্রীদের মাথায় হেলমেট থাকবে না, তাদের কাছে পাম্পগুলো জ্বালানী তেল বিক্রি করবে না।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা ইতোমধ্যে পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। তারা হেলমেট না থাকলে তেল না সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করেছি। এগুলোতে বোর্ড লাগানো হচ্ছে। এসব স্থানের বাইরে কেউ বাস থামাতে পারবে না। পাশাপাশি বাস স্টপেজ ছাড়া কোথাও বাসের দরজা খুলবে না, বন্ধ থাকবে। যাত্রীরাও বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও নামতে পারবেন না।

Share





Related News

Comments are Closed