Main Menu

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন বাশার মাহমুদ (২৭) নামের কুমিল্লার এক ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পৌর এলাকার নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত বাশার মাহমুদ চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর এলাকার কচুয়ার পাড়ের বাসিন্দা।

মৃত্যুর আগে ছাত্রলীগ নেতা বাশার সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে নিজ ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন।


সেই স্ট্যাটাসে বাশার মাহমুদ লিখেন, ‘আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তা পুরো দায় আমার পরিবারের বিশেষ করে আমার ভাইয়ের, আমার মৃত্যুতে কারো কোনো প্ররোচনা ছিলো না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্ষমা করবেন আমাকে।’

এরপর গভীর রাতে বাশার মাহমুদ নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার বন্ধুদের ধারণা, পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে বাশার মাহমুদ আত্মহত্যা করেছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, এ বিষয়ে এখনও কেউ পুলিশকে অবগত করেনি।

Share





Related News

Comments are Closed