শাবিতে ক্যান্সার শনাক্ত পদ্ধতি আবিস্কার
শাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছেন।
গবেষণার বিষয়টি বিস্তারিত জানানোর জন্য আগামীকাল ৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হেকেপ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে জানান গবেষণা দলের অন্যতম সদস্য মানস কান্তি বিশ্বাস।
জানা যায়, বুধবার অনুষ্ঠিতব্য ঐ সংবাদ সম্মেলনে রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তখন গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক গবেষণার উপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। এই পদ্ধতি বাস্তবায়িত হলে রক্ত পরীক্ষা দ্বারা অতি সহজেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করেন গবেষকরা।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed