Main Menu

ভাওয়াল জাতীয় উদ্যান সৌন্দর্যে ভরপূর

মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ সরকারি পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম হল গাজীপুরের এ ভাওয়াল জাতীয় উদ্যান। গাজীপুর সদর ও শ্রীপুর থানা জুড়ে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান একটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। ঢাকা শহর হতে ৪০ কি.মি এবং গাজীপুর সদর ও কাপাসিয়া হতে ২০ কি.মি. দুরে এটি অবস্থিত।

এখানে রয়েছে বড় একটি মাঠ। তাছাড়া রয়েছে এখানে একটি চিড়িয়াখানা। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে ৬,৪৭৭ হেক্টর জমিতে ১৯৭৩ সালে এ উদ্যান সরকারিভাবে গড়ে তোলা হয়। নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের বরপূূর ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল। এছাড়াও নানারকম গাছ-গাছালিতে পরিপূর্ণ এ উদ্যান।

জাতীয় উদ্যানের ভেতরে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র, ১৩টি কটেজ ও ৬টি রেস্ট হাউস রয়েছে। উদ্যানে প্রবেশমূল্য জনপ্রতি ৬ টাকা। এছাড়া পিকনিক স্পট ব্যবহার করতে হলে, বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিয়ে আসতে হবে।

Share





Related News

Comments are Closed