Main Menu

কানাইঘাটে ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্র রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নিজ রাজাগঞ্জ গ্রামের মাষ্টার আব্দুর রাজ্জাকের পুত্র এবং সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ধষর্ণের শিকার লুভি নেছা বাদী হয়ে গত ২০ জুন কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর থেকে রুহুল আমিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে থানার সেকেন্ড অফিসার এসআই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে রুহুল আমিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল ছাত্র রুহুল তার গ্রামের মৃত হাসমত আলী ঘুঙ্গুরের কন্যা লুভি নেছা (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

একপর্যায়ে লুভি নেছা অন্তঃসত্তা হয়ে পড়লে রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দেয়। এতে রুহুল আমিন তাকে বিয়ে করতে নানা ঢালবাহনা শুরু করে। লুভি নেছা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১০, তাং- ২০/০৬/২০১৮ইং।

Share





Related News

Comments are Closed