চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের খুলশী এলাকার এক ভ্যানচালকের ১১ বছর বয়সী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মোহাম্মদ হারুণুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি। এসময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয় স্থানীয় জনতা।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে খুলশী এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি চট্টগ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে খুলশী থানার এসআই নুর উদ্দিন জানান, “চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে হারুণ। ওই শিশুর চিৎকারে স্থানীয়রা গিয়ে হারুণকে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়।”
পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed