দক্ষিন সুরমায় গাঁজাসহ আটক ১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৪০ গ্রাম গাঁজাসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে থেকে তাদের আটক করে।
আটক ব্যাক্তিরা হলো- মো. আবুল হোসেন মিয়া (২৫), সৈয়দ আজিজ (২৮), মো. খাইরুল মিয়া (২৫), শাহাদাত হোসেন শুভ (১৮), মো. সোহেল আলম (২৮), ইরান মিয়া (৩৪), মো. ফেরদৌস আহমেদ (২৫), মো. মোবারক হোসেন সেলিম (২৫), মো. কাজল মিয়া (২৬), জসিম উদ্দিন সজীব (২২) ও মো. এলিম আহমেদ (২৩)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যাক্তিরা বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয় করে এবং নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed