মাধবপুরে মা ও দুই সন্তান খুনের ঘটনায় আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে ঝুলন্ত অবস্থায় মা এবং দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে ডিবি পুলিশ। তবে তার নাম পরিচয় এখন বলা যাচ্ছে না। এছাড়াও নিহত নারীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড না, আত্মহত্যা তা নিশ্চিত করেননি তিনি। তিনি বলেন, পুলিশ রহস্য উৎঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হয়তো দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। কিন্তু নিহতের মাথায় আঘাত এবং ঘরের দরজায় তালাবদ্ধ থাকার কারণে সন্দেহের দানা বেঁধেছে। ময়নাতদন্তে সংশ্লিষ্ট চিকিৎসকরা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এটি যে আত্মহত্যা নয় সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তাদের কথায়।
এদিকে, নিহত হাদিছার ভাই দ্বীন ইসলাম জানান, বিয়ের পর থেকেই তার বোনকে মারধোর করতেন ভগ্নিপতি মজিদ। তার বোন এবং ভাগ্নে-ভাগ্নীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি দ্বীন ইসলামের।
গত শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রাম থেকে ব্যবসায়ী আব্দুল মজিদের স্ত্রী হাদিছা বেগম (২৪)কে ঝুলন্ত এবং তার দুই বছর বয়সী কন্যা সন্তান মীম ও ৭ মাস বয়সী সন্তান মুজাহিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed