প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির দু’দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মাজার মসজিদ প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনছার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফেরত কামনায় এবং সর্বপোরী দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সহ-সভাপতি এড. আশিক উদ্দিন, শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, হাজী ওসমান গনী, হাজী মোঃ শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, জেলা উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, শিক্ষক নেতা প্রফেসর ড. মোজাম্মেল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমদ মমতাজ রিফা, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গিরদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. আল আসলাম মুমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-দপ্তর সম্পাদক এম.এ মালেক, সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. ইসরাফিল আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ জিলুর রহমান সুয়েব, গোলাম কিবরিয়া, আতাউর রহমান কাচা মিয়া, কামরুজ্জামান দিপু, গিয়াস আহমদ মেম্বার, রফিকুল ইসলাম, আকবর আলী, জমির উদ্দিন, ফরিদ উদ্দিন । এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আহাদ, নুরুল ইসলাম, মাসুদ আলী মাছুম, সাহেদ আহমদ, জামাল আহমদ, আব্দুল মুকিত, রফিক দেওয়ান, আব্দুল মুকিত সুমেল, তানবীরুল হক, জাকির আহমদ, আশফাকুর নূর চৌধুরী সোহাগ, মোজাম্মেল আলম, আব্দুস শহীদ, দুলাল রেজা, আলীউর রহমান, আব্দুল আহাদ লিমন, হাসান আহমদ, মোঃ আলী, মোঃ মিসবাহ শিহাব প্রমুখ।
Related News
সাতক্ষীরা-৪ আসনের সেই এমপিকে বহিষ্কার করল জামায়াত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীRead More
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতেRead More



Comments are Closed