কানাইঘাটে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে নাপিত খাল ব্রিজের পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় বড়চতুল ইউপির নাপিত খাল ব্রিজের পাশে নবজাতক শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে কানাইঘাট থানার এসআই পান্না লাল দে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, কে বা কারা রাতের আধারে নবজাতক শিশুটি জন্মের পরপরই এখানে এনে ফেলে রেখে যায়। তারা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এমন ন্যাক্কারজনক ঘটনার রসহ্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. নুনু মিয়া জানান, নবজাতক শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed