ঠাকুর অনুকুলচন্দ্রের পুণ্য জন্ম মাস উপলক্ষে কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের পুণ্য জন্ম মাস উপলক্ষে, সিলেট যুব সৎসঙ্গীবৃন্দের উদ্যোগে আগামী ১লা সেপ্টেম্বর শনিবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে বিকাল ৪টা ১মিনিটে সিলেট বিভাগীয় যুব সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাস চৌধুরী।
অন্যান্য অনুষ্ঠানমালায় রয়েছে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে সমবেত বিনতী প্রার্থনা, সন্ধ্যা ৬:২০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭:৩১ মিনিটে সৎসঙ্গ ও নাম সংকীর্তন, রাত ৯:৩১ মিনিটে প্রসাদ বিতরণ।
উক্ত অনুষ্ঠানমালায় সবাইকে উপস্থিত থাকার জন্য সিলেট যুব সৎসঙ্গীবৃন্দ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed