ওসমানীনগরে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৮১০৯) হেলপার ও চালক মিলে লোকটিকে অসুস্থ বলে অজ্ঞান অবস্থায় মহাসড়কের পাশে একটি দোকানে রেখে বাস নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী আজিজ মিয়া বলেন, দুপুরের দিকে দোকানে আমার ছোট ভাই বসা ছিল। হঠাৎ করে দোকানের সামনে মিতালী পরিবহনের একটি বাস থামায়।
এ সময় বাসের চালক হেলাপার মিলে অসুস্থ বলে একজন বৃদ্ধকে আমার দোকানের ভেতরে ফ্যানের নিচে রেখে মাথায় পানি দেয়। কিছু বুঝে উঠার আগেই বাসের চালক হেলপার জ্ঞানহীন অবস্থায় ঐ বৃদ্ধকে দোকানে রেখে বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি বাজার কমিটিকে অবগত করলে পুলিশ এসে ঐ বৃদ্ধকে উদ্ধার করে।
গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, মিতালী বাস থেকে মৃত ব্যক্তিকে নামিয়ে দিয়ে বাসটি পালিয়ে যায়।
ওসমানীনগর থানার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৃত দেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট বাসটি চিহ্নিত করে আটক মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed