বিশ্বনাথে সড়কে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথের লামাকাজি পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সড়কে চলাচলকারী রেজিষ্ট্রশন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় ও মামলা দায়ের করেন।
এসময় বিশ্বনাথ থানার এসআই কায়েমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি বিভিন্ন যানবাহান চালকের কাছ থেকে ১০ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় ও ৬টি মামলা দায়ের করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, রেজিষ্ট্রশন, ফিটনেস, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed