সুবর্না নদীকে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি ও জাগ্রত বাংলার সম্পাদক সুবর্না নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যাক্তিরা।
বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অনুজকান্তি দাশ, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ সালাউদ্দীন, দৈনিক ইনকাবের প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, সাংবাদিক ও কলামিষ্ট আমিরুজ্জামান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, সাংবাদিক কাওসার ইকবাল, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া ও প্রচার সম্পাদক ডা: একরামুল কবীর প্রমুখ।
মানবন্ধনে বক্তারা সুবর্না আক্তার নদী হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed