সাংবাদিক টিপু মজুমদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত, মুক্তিযোদ্ধা টিপু মজুমদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫৩ সালের ২৫ ফেব্রুয়ারি টিপু মজুমদার সিলেট শহরের কালিঘাটে জন্মগ্রহন করেন। তার বাবা বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডা. বকুল মজুমদার এবং মা অজন্তা মজুমদার। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আমাদের মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরে অংশগ্রহন করে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন তিনি। ক্রীড়া লেখক সমিতিসহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন টিপু মজুমদার।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed