বিশ্বনাথে পিতার চপেটাঘাতে পুত্রের মৃত্যু!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পিতার চপেটাঘাতে (থাপ্পর) পুত্রের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম রেদওয়ান আহমদ আফজাল (১৫)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের জাবেদুল ইসলামের পুত্র। এঘটনায় নিহতের পিতা জাবেদুল ইসলাম (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৮ আগষ্ট) দুপুরে ছোট ভাই-বোনদের সাথে দুষ্টমি করলে রেদওয়ান আহমদ আফজালের পিঠে চপেটাঘাত করেন তার পিতা জাবেদুল ইসলাম। এসময় সে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার (২৯ আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা জাবেদুল ইসলামকে আটক করা হয়েছে।
তবে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পিতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed