বিয়ানীবাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ফাহান রশিদ জয় (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর বুধবার (২৯ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলার সুরমা নদীর রামদা আলীনগর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয় সিলেট নগরের কাজিটুলা বিহঙ্গ-৫৭ নম্বর বাসার কামাল রশিদের ছেলে। সে স্থানীয় মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিয়ানীবাজার থানার চারখাই ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, রামদা এলাকায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে রামদা বাজার ঘাটে সুরমা নদীতে পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ হয় জয়। খবর পেয়ে এলাকার লোকজন ও দমকল বাহিনীর ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed