Main Menu

সিলেটে ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় হকারদের উচ্ছেদ করার পাশাপাশি কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ অভিযানে পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসা হকার আবুল কালামকে ২ হাজার, হাসান আলী ও রুমান আহমদকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আরেক হকার অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলে তার মালামাল জব্দ করা হয়।

অভিযান কালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন ছাড়াও নগর ভবনের সামনের ফুটপাত, সার্কিট হাউজ বাংলোর সামনের ফুটপাত থেকেও হকারদের সরিয়ে দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed