দিরাইয়ে বাস চাপায় মহিলা নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া বাসের চাপায় এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিরাই-মদনপুর সড়কের সুজানগর গ্রামের সামনের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম সরুফা বেগম (৪৫)। তিনি উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরুফা বেগম ঈদ উপলক্ষে মাতারগাঁও স্বামীর বাড়ি হতে সুজানগর গ্রামে আত্মীয় বাড়িতে এসেছিলেন। তিনি ঘটনার সময় মাতারগাঁও স্বামীর বাড়ি যাওয়ার জন্য দিরাই-মদনপুর সড়কের সুজানগর গ্রামের পাশে অটোরিকশায় উঠার সময় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি বাস (নং-সিলেট-জ ১১-০২৩৯) মহিলাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ডিউটি অফিসার এ এস আই মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed