ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় দাঁড়ানো ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা লেগে ফজলুর রহমান বাদল (২৮) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান বাদলের বাড়ি নওগাঁ জেলার পুরশা থানার ঘাটনগর এলাকায়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান জানান, উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়ানো বালিভর্তি একটি ট্রাকের পেছেন ভোর সোয়া ৫টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের বামপাশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে থাকা সবজি ব্যবসায়ী ফজলুর রহমান বাদল ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed