Main Menu

‘সরকার শিক্ষার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে’

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। নতুন প্রজন্ম যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেভাবে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে সু-শিক্ষা ও একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলতে পারলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে।

Manual4 Ad Code

তিনি বলেন, সরকার গরীব মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে বছরের শুরুতেই বিনা মূল্যে সারা দেশে এক যুগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শিক্ষার মান্নোয়নের জন্য সরকার বিভিন্ন স্থানে ডিগ্রী কলেজ গুলোতে অনার্স কোর্স চালু করেছে। এতে ঘরে ঘরে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার এমন বৈপ্লবিক মান উন্নয়নে বাংলাদেশ পৃথিবীর একটি মডেল রাষ্ট্র হিসাবে নিজের পরিচয় তুলে ধরত পারছে।

Manual2 Ad Code

রোববার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সৈয়দা আদিবা হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এসময় শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠানে একাধিক নতুন ভবন নির্মিত হয়েছে। যেসব প্রতিষ্ঠান অবশিষ্ট রয়েছে সে গুলোতে খুব শীঘ্রই নতুন ভবন নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Manual1 Ad Code

সৈয়দা আদিবা হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে, যুবলীগ নেতা, ইউপি সদস্য তারেক আহমদ ও সিনিয়র শিক্ষক বিজয় কপালীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের সিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য শহির বক্স।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাবেল, লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আমুড়া ইউপি সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল গফফার কুটি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আজম, উপজেলা যুবলীগ নেতা সুলেমান আহমদ প্রমুখ।
পরে বিকেল সাড়ে ৫ টায় শিক্ষামন্ত্রী উপজেলা সম্মেলন কক্ষে ১৭ মাদ্রাসার উন্নয়ন ও খেলাধুলা সামগ্রী ক্রয়ের জন্য চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code