চলন্ত ট্রেনে কাটা পড়ে নারীর পা বিচ্ছিন্ন
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রচণ্ড ভিড়ের মধ্যে এক নারী যাত্রী ট্রেন থেকে নামার সময় পড়ে চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়েছে। এ সময় অপর পা ভেঙে গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে আক্কেলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আহত শেফালি রানী (৪৮) নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার আড়াল কান্তা (কান্তা কিসমত) গ্রামের গকুল চন্দ্র মহন্তের স্ত্রী।
আহতের পারিবারিক সূত্র জানায়, রোববার সকাল সোয়া ৬টার দিকে শেফালি রানী রাজশাহী রেলষ্টেশন থেকে চিলাহাটি অভিমুখী ৭৩৩ নং আপ আন্তঃনগর তিতুমীর ট্রেন যোগে নিজ বাড়ি আক্কেলপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।
ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর রেল ষ্টেশনে এসে পৌঁছে। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে শেফালি রানী ট্র্রেন থেকে ওই রেলস্টেশনের প্লাটফর্মে নামার আগেই ট্রেন ছেড়ে দেয়। এ সময় দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে চলন্ত ট্রেনের চাকায় তার বাম পা বিচ্ছিন্ন ও ডান পা ভেঙে গুরুতর জখম হন। স্থানীয়রা আহত শেফালী রানীকে আক্কেলপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed