Main Menu

শিক্ষিকা তামান্না ইয়াসমিনের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না ইয়াসমিন আর নেই। তিনি ২৬ আগস্ট রোববার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।

তিনি ২০০৯ সালে শিক্ষকতায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে দক্ষিণ সুরমা প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার নামাজের জানাজা অাগামীকাল ২৭ আগষ্ট সোমবার বাদ জোহর ঝর্নাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

শিক্ষিকা তামান্না ইয়াসমিনের মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সেক্রেটারি মিঠন দাস শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed