Main Menu

গাজীপুর সিটির ছয় কাউন্সিলরের শপথ

মাছুদ পারভেেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটি করপোরেশনের ছয়জন নবনির্বাচিত কাউন্সিলরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ আগষ্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলাম দুলাল, ৪২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সালাম, ৪৮ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সফি উদ্দিন, ৫১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন, ৫৩নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলেমান হায়দার ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর খন্দকার নূরন্নাহার শপথ নেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

Share





Related News

Comments are Closed