বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধু মারা গেছেন। নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৩)।
গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার বিজয়ঘাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বারী ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রহমত আলী সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী জানান, শনিবার রাত ৯টার দিকে ফেরদৌস আলম বন্ধু ইসমাইল হোসেনকে সাথে নিয়ে অটো ভ্যানে ইউসুফপুর গ্রামে বিয়াই বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। ভ্যানটি বিজয়ঘাট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। গুরুতর আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তিনি সেখানে মারা যান।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed