Main Menu

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তারাকান্দার কাকনি বাজার, ত্রিশালের কাজী শিমলা ও শনিবার (২৫ আগস্ট) রাতে ফুলপুরের বিহারাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার রংগেরকান্দা গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে দিলীপ, কুমিল্লা নাঙ্গলকুট উপজেলার ইয়াসিন (৪৫) সহ অজ্ঞাত আরোও দুইজন। দুর্ঘটনায় অজ্ঞাত আরোও একজন আহত হবার খবর পাওয়া গেছে।

তারাকান্দা থানার ওসি তদন্ত আবুল খায়ের, ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ও ফুলপুর থানার ওসি এ কে এম মাহবুব আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

ওসি আবুল খায়ের জানান, তারাকান্দা উপজেলার কাকনি বাজার এলাকায় দিলীপ ও ইয়াসিন নামে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিল। পরে অপরদিক থেকে আসা রাজু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ইয়াসিন ঘটনাস্থলেই মারা যান।

এসময় গুরুতর আহত হন দিলীপ নামে এক যুবক। তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed