রোগের যন্ত্রণা সইতে না পেরে দুই ব্যক্তির আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে নওগাঁর আত্রাই উপজেলায় দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার ভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত মঈন প্রামাণিকের ছেলে দুদু প্রামাণিক (৫৫)।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে, দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। একইদিন রাত ৮ টার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed