গোলাপগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন এলাকা থেকে বৃদ্ধার নিজ বাড়ি থেকে এ লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী ফুলশাইন গ্রামের মজির উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৫৫)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই বৃদ্ধাকে শ্বাসরোধ্য করে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টায় লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন গ্রামের নিজ বাড়িতে বৃদ্ধাকে হত্যা করে ফেলে রাখা হয়।
বৃদ্ধার পরিবারের অন্য সদস্যরা দেখতে পেলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মহিলাকে শ্বাসরোধ্য করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed